শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

রৌমারীতে ভারতীয় মদ, ট্রাক এবং গ্যাস সিলিন্ডারসহ জামাতের সমর্থক আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়।

গত ১৪ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বাংলাবাজার বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৫/২-এস হতে আনুমানিক ২.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার জন্দিরকান্দা নামক স্থান হতে ভারতীয় মদ-১৪২ বোতল, খালি গ্যাস সিলিন্ডার-৩১৫টি, ট্রাক-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি এবং নগদ বাংলাদেশী-৪,৫০০/- টাকা সহ রৌমারী উপজেলার নওদাপাড়া গ্ৰামের মোজাম্মেল হকের ছেলে জামাতের সমর্থক মোঃ সাগর মিয়া (৩৬) কে আটক করেন।

আটককৃত আসামীসহ ভারতীয় মদ, চোরাচালানী মালামাল এবং ট্রাক রৌমারী থানায় হস্তান্তর করা হয়।বিজিবি মহাপরিচালক বলেন, মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন বলেন, সাগর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com