শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

গুগল ডুডলে প্রেমের প্রস্তাব তানজিন তিশাকে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: সবজান্তা গুগল কি মনের ঠিকানা জানে? জানে প্রেমিক প্রেমিকার মনের ইউ আর এল কি? ইমেইল এড্রেস কি? আহা, যদি জানতো! ডুডল এর মাধ্যমে যদি মনের কাছে পৌঁছে দেওয়া যেত মনের কথা? আজ হয়েতা সম্ভব না- কিন্তু অদুর ভবিষ্যতে সম্ভব হতেও তো পারে।

হতে পারে যে গুগলের ডুডল দিয়ে প্ছন্দের মানুষের কাছে পৌঁছে যাবে প্রেমের প্রস্তাব? এইধরেনর একটি ভবিষ্যত ভাবনার রোমান্টিক কমেডি গল্প নিয়ে মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন ‘ডুডল অব লাভ’ নামে নাটক।
বঙ্গ’র প্রযোজনায় নির্মিত নাটকটি ঈদুল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় আজ দুপুর আড়াইটায় প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে বর্তমানের ওয়াই জেনারশনের ইন্টারনেট নির্ভর জীবনযাপন, তাদের আনন্দ ও ফূর্তি এবং আবেগ ভালোবাসা প্রকাশের অভিনব এক সমন্বয়।

বঙ্গ প্রযোজিত এই ঈদ আয়োজনে অভিনয় করেছেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, সৌভিক, পলাশ, মাজনুন মিজান, কাজী উজ্জ্বল সহ আরো অনেকে। মুশফিকুর রহমান মঞ্জু ও জাহিদ আহম্মেদের গল্প ভাবনায় চিত্রনাট্য করেছেন আব্দল্লাহ্ জহির বাবু এবং সংলাপ সংযোজন করেছেন জাহিদ আহমেদ।

বঙ্গ ঈদ টেলি আড্ডায় ‘ডুডল অব লাভ’ এনটিভির পর্দায় প্রচার হবে ঈদের তৃতীয় দিন আজ ১৪ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com