বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চামড়ায় সিন্ডিকেট অপরাধের প্রমাণ পাওয়া গেলে মাত্রা অনুযায়ী ব্যবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি (চামড়ার দাম কম) আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে বাস্তবে চিত্রটা কী সেটা আমার সম্পূর্ণ জানা নেই। এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে এটা সম্পর্কে জানা দরকার।

তিনি বলেন, চামড়ার দামের বিষয়ে সিন্ডিকেটের কারসাজি শুনেছি। সিন্ডিকেটদের একটা চক্র আমাদের দেশে রয়েছে। আসলে এ ক্ষেত্রে সিন্ডিকেটের কারসাজি হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি ধরা পড়ে যে, চামড়ার দাম কমে যাওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করেছে তাহলে যে ব্যক্তি যে মাত্রায় এ শিল্পের ক্ষতি করেছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

‘আওয়ামী লীগের এক ব্যক্তি এ সিন্ডিকেট পরিচালনা করেছেন’ বলে বিএনপি নেতা রিজভীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদের পর মাত্র একদিন সময় গেল। এত অল্প সময়ে এটা নির্ণয় করা সম্ভব নয়।

রিজভীর উদ্দেশ্যে তিনি বলেন, কার কারসাজির জন্য চামড়ার সমস্য হয়েছে এর তথ্যপ্রমাণ থাকলে দেন। বিরোধী দলের তো পুরনো অভ্যাসই হচ্ছে ঢালাওভাবে অভিযোগ করা। বাস্তবে তাদের কোনো ইতিবাচক কাজ নেই, সব সময় নেতিবাচক বিষয়টাকে আঁকড়ে ধরে। সরকারের সামান্য কিছু পেলেই সেটাকে নিয়ে তারা বিষোদগার করতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com