রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
আজ (১৮ এপ্রিল ২০২৬) পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা (টিটো)’র আত্মবলিদানের ৩৩ বছর পূর্ণ হলো। ১৯৯৩ সালের আজকের দিনে খাগড়াছড়ির মহালছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আন্দোলন করতে গিয়ে আনসার-ভিডিপি সদস্যদের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, সেদিন (১৮ এপ্রিল’৯৩) মহালছড়ি বিদ্যুৎ উপ-কেন্দ্র প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসীর সাথে আন্দোলনে সামিল হয়েছিলেন নীতিশ চাকমা। জনতার বিক্ষোভ চলাকালে বিদ্যুৎ উপ-কেন্দ্র কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এক পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এতে নীতিশ চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

দীর্ঘ ৩৩ বছরেও সরকার নীতিশ চাকমা হত্যার বিচার করেনি।

নীতিশ চাকমা (টিটো) ১৯৭৬ সালের ১০ মে খাগড়াছড়ির মহালছড়ি শহরের দুরপুর্য্যানাল গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সুবাস বসু চাকমা ও মাতার নাম তৃপ্তি রাণী চাকমা। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবাইয়ের জ্যেষ্ঠ ছিলেন।

তিনি কেরেঙ্গানাল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া শেষ করে ১৯৮৬ সালে মহালছড়ি শহরের মাধ্যমিক বিদ্যাপিঠে ভর্তি হন। ১৯৯১ সালে মহালছড়ি কেন্দ্র হতে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন এবং সে বছর পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে “সেন্টার ফাস্ট” হয়ে কুমিল্লা বোর্ডের বৃত্তি পান।

একই বছর উচ্চ শিক্ষার জন্য তিনি চট্টগ্রাম রাঙ্গুনীয়া কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময় অধিকার হারা জুম্মোদের ভাগ্য পরিবর্তনের লক্ষে পাহাড়ি ছাত্র পরিষদের সাথে যুক্ত হন এবং সংগঠনের রাঙ্গুনিয়া কলেজ শাখার সক্রিয় কর্মী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com