রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

বনানীতে অবৈধ শিশা বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৪ কেজি শিশা জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

হাফসা আক্তার :

রাজধানীর অভিজাত বনানী এলাকায় ‘S Lounge RESTAURANT’ নামের একটি অবৈধ শিশা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি নিকোটিনযুক্ত অবৈধ শিশা ও শিশা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের বিবরণ____
ডিএনসি জানায়, প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস) ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ বশির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রধান কার্যালয়ের পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসসহ ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

রাত ১০টার দিকে বনানী থানাধীন হাউজ নং-৮২, রোড-১৭/এ, ব্লক-ই এর ‘রাজিয়া’ নামীয় চারতলা ভবনের তিন তলায় অবস্থিত S Lounge RESTAURANT-এ অভিযান চালানো হয়। ডিএনসির ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এ.এস.এম শাকিল মাহমুদ, মোঃ আলামীন এবং মোঃ রফিক ফরাজী ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন।

যা জব্দ করা হয়েছে__
অভিযানকালে লাউঞ্জের কাউন্টার থেকে ADAIYA ব্র্যান্ডের ৩টি প্লাস্টিকের কৌটায় ১ কেজি করে ৩ কেজি এবং আরও ২টি কৌটায় ৫০০ গ্রাম করে ১ কেজি, সর্বমোট ৪ কেজি অবৈধ শিশা জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন গেস্ট টেবিল থেকে শিশা সেবনের ৮টি হুক্কা, ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ইস্টার্ন ব্যাংকের একটি স্বাক্ষরবিহীন ফাঁকা চেক, একটি সিসি ক্যামেরার ডিভিআর এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি পিওএস টার্মিনাল জব্দ করা হয়।

ডিএনসি জানায়, অভিযানের সময় অভিযুক্তরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভবনের নিরাপত্তাকর্মী ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে উল্লিখিত তিনজনের নাম পাওয়া গেছে।

মামলা প্রক্রিয়াধীন
উপপরিচালক মোঃ রাজিউর রহমান জানান, নিকোটিনযুক্ত শিশা সংরক্ষণ, বিক্রয় ও সরবরাহের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) এবং ৪১ ধারায় পলাতক তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com