রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

বাগেরহাটে শব্দ দূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলার মাজার মোড় এলাকায় আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে।

অভিযানে মান মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫’-এর ৬(২) ধারা লঙ্ঘনের দায়ে ৪টি যানবাহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়।

এ সময় পরিবহন চালকদের ভবিষ্যতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বেরা সিদ্দিকা ও মো. লতিফুর রহমান।

অভিযানে বাগেরহাট জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র বাসস’কে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com