শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ড. জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠিতে আনন্দের ঢেউ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

 

 

 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে ঝালকাঠি জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবেই সরকার তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তার এই অর্জনে ঝালকাঠির সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নসহ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে, স্থানীয়রা এই নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, ড. হায়দারের এ সাফল্য জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

উল্লেখ্য, ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com