রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তিন দিনের জামাই মেলা থেকে ২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, মারধরে হাতভেঙ্গে যায় তালার যুবকের! তালায় অপ্রতিরোধ্য মাটিখেকো গ্রপের প্রধান ইটভাটা মালিক মনু \ প্রশাসনের ভূমিকা রহস্যজনক রাবিপ্রবি’তে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সন্তানকে বুকে ধারনে মায়ের দৃঢ় অবস্থান। গুলির ঘটনা ইরান যুদ্ধ থেকে আমাকে বিরত রাখতে পারবে না: ট্রাম্প উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

নিউজ দেস্কঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

রোববার সকালে উপজেলার ভান্ডারপুর শ্মশান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাহেব আলী (৩২)। তিনি নুর ইসলাম ওরফে শুক্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্মশান এলাকায় একটি গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে বদলগাছী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com