মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হবিগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : প্রতিষ্ঠানকে জরিমানা ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস।২৮ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোধন করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী। উদ্ধোধনের পরে আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
পঞ্চগড় জেলা জজ আদালত চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে আদালত চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুরাদ এতে সভাপতিত্ব করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ফজলুল হক বারী। জেলা পারিবারিক আদালত ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মোস্তাকিম ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান মোঃ আজিজুর রহমান প্রধান, সাধারন সম্পাদক এডভোকেট আবুল কাল, জেলা জজ আদালতের পাবলিক প্রশিকিউটর এডভোকেট নাজমুল ইসলাম কাজল, সরকারী কৌশলী এডভোকেট আমিনুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়ের সঞ্চালনায় জেলা আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্য, বিচার প্রার্থী সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে এডভোকেট মহসিনা খাতুন ও এডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com