শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্র্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের জন্য পাঁচটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানান।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধানের শীষে ভোট দেয়ায় বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা’ শীর্ষক একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবিক বিবেচনায় তিনি তাৎক্ষণিক তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংগঠনের সদস্য মাসুদ রানার নেতৃত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মোকছেদুল মোমিন মিথুন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেই আমরা। একইসঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, আমরা বিএনপি পরিবার এ সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি নেতা কামরুল হুদা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকে সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের ওই গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করেন।

এ সময় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com