শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

হঠাৎ শ্রোতা বেড়েছে মাইকেল জ্যাকসনের!

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের সব জনপ্রিয় ও ভাইরাল গানকে পেছনে ফেলে বিশ্ব সংগীতের শীর্ষ তালিকায় দাপট দেখাচ্ছেন ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন। চার দশক আগে মুক্তি পাওয়া তার কালজয়ী গানগুলো এখন স্পটিফাই গ্লোবাল চার্টের সেরা গানগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। স্পটিফাইয়ের সবশেষ তথ্য অনুযায়ী, জ্যাকসনের দুটি জনপ্রিয় গান এখন তাদের স্ট্রিমিংয়ের তালিকার সেরা ১৫-এর মধ্যে অবস্থান করছে।

জ্যাকসনের এই গানের স্ট্রিম সংখ্যা বলা যায় হঠাৎ করেই বেড়েছে; গত কয়েক দিন ধরে এটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছিল।

স্পটিফাই গ্লোবাল টপ চার্টের সোমবারের আপডেট বলছে, পপ সম্রাটের ‘বিলি জিন’ গানটি এখন তালিকার ৫ নম্বরে উঠে এসেছে। গত সপ্তাহজুড়ে গানটি ২ কোটি ৮৫ লাখ ৯ হাজারেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে। অন্যদিকে তার আরেক জনপ্রিয় গান ‘বিট ইট’ ২ কোটি ২১ লাখ ৪৯ হাজারের বেশি স্ট্রিম নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে।

জাস্টিন বিবার, বিটিএস এবং ওলিভিয়া রদ্রিগোর মতো বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের গানের সঙ্গে পাল্লা দিয়ে আশির দশকের গানের এই অভাবনীয় সাফল্য সংগীত বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। সিনেমাটি মুক্তির পর থেকে বিশ্বজুড়ে তার গানের শ্রোতা সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তার গানের স্ট্রিমিং বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও সিনেমাটির সুবাদে জ্যাকসনের ক্ল্যাসিক গানগুলোর দিকে ঝুঁকছেন। যা প্রমাণ করছে, সময়ের পরিবর্তন হলেও মাইকেল জ্যাকসনের গানের  আবেদন এখনো অমলিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com