শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

পিরোজপুর সদরে প্রদর্শনী পুকুরের জন্য মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্পের উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

জাকির হোসেন

২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় প্রদর্শনী পুকুরের জন্য বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, পিরোজপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা এবং খামার ব্যবস্থাপক শামীম আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, “আধুনিক মৎস্য চাষ প্রযুক্তির বিস্তার এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি সেবা সম্প্রসারণের মাধ্যমে মৎস্যচাষীরা আরও লাভবান হবেন এবং দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা জানান, এ প্রকল্পের মাধ্যমে চাষীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। এর ফলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীরা উপস্থিত থেকে তাদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন মৎস্য চাষ সামগ্রী ও উপকরণ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com