বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

মাশরাফি অবসর নিতে সময় চাইলেন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: নিজের অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দুই মাসের সময় চেয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার এমন আবেদনের প্রেক্ষিতে মাশরাফির জাকজমকপূর্ণ বিদায় জানাতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবসর বিষয়ে মাশরাফির সঙ্গে আলোচনা করেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র ওয়ানডে আয়োজনের পরিকল্পনার কথা জানান। এরপর অধিনায়ক নিজের অনীহার কথা প্রকাশ করলে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসে বোর্ড। মাশরাফি ইতোমধ্যেই ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ২০০৯ সাল থেকে টেস্ট খেলছেন না। বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে সূচি রয়েছে আগামী বছরের মার্চে। তাই তার অবসর পরিকল্পনা দির্ঘায়িত হতে পারে।

বিসিবি সভাপতি পাপন আজ শনিবার সাংবাদিকদের বলেন, ‘মূলত আমি দুটি কারণে মাশরাফির সঙ্গে কথা বলেছি- একটি হচ্ছে সে ওয়ানডে অধিনায়ক তাই দলের প্রধান কোচ নিয়োগের বিষয়ে তাকে জানাতে। আমি সাকিবের সঙ্গেও প্রধান কোচ নিয়োগের বিষয়ে কথা বলেছি, কেননা সে অন্য দুই ফরম্যাটের অধিনায়ক ।’

নাজমুলের কথায়, ‘দ্বিতীয় কারণটি হচ্ছে- আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ আয়োজন করব কিনা সেটা জানতে। তবে সে বলেছে, যেহেতু ২০২০ সালের মার্চের আগে বাংলাদেশ দলের কোন ওয়ানডে সিরিজ নেই তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাশরাফি বলেছে, এই মুহূর্তে তার জন্য কোন সিরিজ আয়োজন না করাটাই ভাল হবে। অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে তার দুই মাস সময় প্রয়োজন বলে সে জানিয়েছে। আমরা এটা মেনে নিয়েছি।’

যদিও অতীতে কোন খেলোয়াড়কে এমন জাকজমকপূর্ণ বিদায় জানানোর কথা চিন্তা করেনি বিসিবি। তবে দেশের ক্রিকেটে তার স্বীকৃতি হিসেবে মাশরাফির বিষয়ে এমনটা ভাবছে বিসিবি। এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘একজন খেলোয়াড়কেও নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা করা এবং বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত।’

পাপন বলেন, ‘বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে কীভাবে স্মরণীয় বিদায় আয়োজন করা যায় সে বিষয়ে। কিন্তু আমাদের দেশে খেলোয়াড়রা নিজেদের অবসর ইস্যুতে চিন্তা করার বিষয়ে অভ্যস্ত নয়। পরিস্থিতিটা সব সময় এমন যে, তারা চায় বোর্ড তাদের বাদ দেবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com