রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

বিপিএলে ভাগ্য নির্ধারণে বৈঠক আজ থেকে ফ্রাঞ্চাইজিদের

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আলোচিত-আলোড়িত জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ। দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো হয়েছেন টাইগারদের নতুন হেড কোচ। আগামীকাল ১৯ আগস্ট থেকে শুরু জাতীয় দলের অনুশীলন।

পাশাপাশি শুরু হবে বিপিএলের প্রস্তুতি। আগেই জানা, এবার দল গোছানোর কাজ শুরুর আগে সব দলকে প্রাথমিক নিবন্ধনসহ বোর্ডের সাথে নতুন করে চুক্তি করতে হবে।

যে পর্ব শুরু হবে আজ। রোববার (আজ) থেকে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ প্রথমদিন বিপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মালিক পক্ষের সঙ্গে।

ওই দুই ফ্র্যাঞ্চাইজির সাথে আনুষ্ঠানিক বৈঠকের পরদিন, অর্থ্যাৎ আগামীকাল ১৯ আগস্ট ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের সাথে আলোচনায় বসবেন বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তারা।

এরপর ২০ আগস্ট তাদের বৈঠক হবে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সাথে। ২০ জুন সন্ধ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তারা বসবেন সিলেট ফ্র্যাঞ্চাইজির সাথে। তবে সেটা খুলনা, রংপুর, ঢাকা, রাজশাহী আর কুমিল্লার মত চুক্তির শর্ত ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে নয়।

সিলেটের কাছে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক কোটি টাকা পাওনা, তার পাশাপাশি ক্রিকেটার ও কোচদের বেতন ও বাকি। সেই পাওনা শোধ করার বিষয়ে আগে সিলেট ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সিলেটকে আগে সমুদয় পাওনা পরিশোধের কথা বলা হবে। তারপর তাদের সাথে নতুন চুক্তি-নিবন্ধনের প্রশ্ন।

তাই সিলেটের ফ্র্যাঞ্চাইজির সাথে বৈঠকের ধরণ, কথাবার্তা ও সিদ্ধান্ত- সবই হবে ভিন্ন। এর বাইরে থাকলো কেবল চিটাগাং ভাইকিংস। যেহেতু চিটাগাংয়ের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ডিবিএল আগেই জানিয়ে দিয়েছে, তারা আর দল পরিচালনা করবে না। তাই তাদের সাথে বসার প্রশ্নই আসে না।

তবে জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিল যে নতুন ফ্র্যাঞ্চাইজির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে সাড়া দিয়েছে একটি কর্পোরেট হাউজ। তাদের সাথেই হয়তো কথা-বার্তা বলবে বিপিএল আয়োজক ও ব্যবস্থাপক প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com