মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী! আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার উলিপুরে বাইপাস সড়কের নকশা অনুমোদনে দুর্নীতির অভিযোগ তুলে কুড়িগ্রামে মানববন্ধন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ, ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ডিএনসি’র অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি আটক স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

হাফসা আক্তার :

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ কর্মদিবসব্যাপী এই প্রশিক্ষণে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে সফলতার সঙ্গে কোর্স শেষ করেন।
প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক National Inspector তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আসন্ন আইকাও অডিটের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে
কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন আইকাও সিকিউরিটি অডিটে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এর মাধ্যমে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টররা যথাযথ প্রশিক্ষণ পেয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা তদারকি কার্যক্রম পরিচালনায় আরও সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com