সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

জাকির হোসেনঃ

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এই কমিটি গঠন করা হয়।

সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দিন সভাপতি এবং জিটিভি ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার এবং দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী এবং দপ্তর সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ বায়ান্নের প্রতিনিধি মো. হাবিবুর রহমান, দৈনিক কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হোসেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। একই সঙ্গে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com