সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং বিভিন্ন সরকারি দপ্তর ও কল-কারখানার প্রতিনিধিরা।

সভায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু শ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা বন্ধ, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শিশু শ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রম সংশ্লিষ্ট সংস্থা এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন এবং বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com