সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২ উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি

জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

জামালপুর পৌরসভার উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম এ সংবাদ সম্মেলনে পৌরসভার জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা।

বাজেটে আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে ৮ কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) থেকে ৭ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৪৪৪ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৬ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫১ টাকা এবং স্থানীয় সরকার কোভিড-১৯ প্রকল্প থেকে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা।

মৌসুমী খানম জানান, কোনো নতুন কর আরোপ ছাড়াই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, সচিব মো. হাফিজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হিসাবরক্ষক মো. শরিফ উদ্দিন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com