বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এক ছড়ায় ১২টি কলার মোচা, দেখতে ভিড়; শেষ জামানার ইঙ্গিত বলছেন অনেকে তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি বদলগাছীতে সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছের ২৭ টুকরো অবৈধ গাছ উদ্ধার, জব্দ সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

 
আব্দুর সবুর জানান, বুধবার সকাল ৯টার দিকে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) মোটরসাইকেলটিকে চাপা দেয়।

 

এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তার বাবা কানাই লাল সরকার।এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com