বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এক ছড়ায় ১২টি কলার মোচা, দেখতে ভিড়; শেষ জামানার ইঙ্গিত বলছেন অনেকে তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি বদলগাছীতে সামাজিক বনায়নের বেশ কয়েকটি গাছের ২৭ টুকরো অবৈধ গাছ উদ্ধার, জব্দ সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা ​

হিটওয়েভ মোকাবিলায় পিরোজপুরে শ্রমজীবী মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

জাকির হোসেনঃ

 

 

প্রচণ্ড তাপপ্রবাহে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেশব্যাপী ‘হিটওয়েভ’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ছাতা বিতরণ করা হয়েছে।

 
বুধবার (১ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় রিকশাচালক, মুচি, ভ্রাম্যমাণ বিক্রেতাসহ খোলা স্থানে কর্মরত শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। তীব্র রোদে দীর্ঘ সময় কাজ করা এসব মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

 
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বেড়েছে। এ পরিস্থিতিতে খোলা আকাশের নিচে কর্মরত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।”

 
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় ছাতা বিতরণের পাশাপাশি তাপপ্রবাহে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। উপকারভোগীদের পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান না করা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

 
ছাতা পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রচণ্ড রোদে জীবিকার তাগিদে কাজ করতে হয়। এমন সময়ে একটি ছাতা তাদের জন্য শুধু রোদ থেকে সুরক্ষাই নয়, কাজের পরিবেশও কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com