ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার মাদক ব্যবসা দ্বিমুখী সোর্সগিরি ও ষড়যন্ত্রের অভিযোগ গোদাগাড়ীর সিএনবি মোড়ের নোবেলকে ঘিরে এলাকায় আতঙ্ক হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বরিশালে ১১ দলীয় সমাবেশ সফল করতে পিরোজপুরে জামায়াতের মিছিল

জাকির হোসেনঃ

বরিশালে ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।

বুধবার (১৬ জুলাই) বাদ আসর শহরের বড় মসজিদের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদের দাবিগুলো বাস্তবায়ন করা উচিত। তিনি দাবি করেন, জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী, ১১ দল এবং জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে জেলা ও সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ১৮ জুলাই বরিশালের সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া মোড়, পুরাতন পৌরসভা সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সভা ও মিছিলে জেলা এবং উপজেলা পর্যায়ের জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত

বরিশালে ১১ দলীয় সমাবেশ সফল করতে পিরোজপুরে জামায়াতের মিছিল

আপডেট টাইম : ১২:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬