আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রিট খারিজের আদেশ দেন।
আদালতে এই রিটের পক্ষে রিটকারি আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ নিজেই শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুন রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























