মোঃসুজন আহমেদ:
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট মূল্যায়ন করে যোগ্য সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ধীমান কুমার মন্ডল।প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চার পাশাপাশি জনসাধারণের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।এ সময় সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























