শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আগামী ১৬ নভেম্বর বাফুফের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘পনের দিনের মধ্যে বাফুফেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করতে হবে। এজিএম- এর এক মাস আগে বাফুফের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট কাউন্সিলরদের কাছে পাঠাতে হবে। এজিএম করতে ব্যর্থ হলে কাউন্সিলরা তলবি সভা আহ্বান করবে’- এটা ছিল বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতির বাফুফেকে দেয়া আলটিমেটাম। যা দেয়া হয়েছিল এ বছর ১৯ মার্চ।

ক্লাব সমিতির দেয়া আলটিমেটামের সেই পনের দিন অতিক্রম করেছে ৫ মাস আগেই। অবশেষে বাফুফে তাদের এজিএম করার সিদ্ধান্ত নিয়েছে। আজ (রোববার) বাফুফের নির্বাহী কমিটির সভায় ১৬ নভেম্বর এজিএম করার তারিখ নির্ধারণ করেছে। সভা শেষে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।

১৬ নভেম্বর এজিএম হলে তা হবে বাফুফের এই কমিটি নির্বাচিত হওয়ার পর প্রথম। ২০১৬ সালের ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন হয়েছিল। ওই দিনই হয়েছিল দেশের ফুটবলের এ সর্বোচ্চ সংস্থার সর্বশেষ এজিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com