শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আরিয়ানা জামান শাকিবের নতুন নায়িকা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ বিরতি কাটিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন। তার নতুন ছবির নাম ‘বীর’। গত মাসে এই ছবির শুটিং শুরু হয় শাকিব খান ও বুবলী জুটিকে নিয়ে।

মাঝখানে বিরতি দিয়ে আগামী মাসের শেষদিকে আবারও শুরু হচ্ছে ‘বীর’ ছবির শুটিং। এই লটে শাকিবের সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক নায়িকা। তিনি নবাগতা আরিয়ানা জামান। এই ছবি দিয়েই ঢাকাই সিনেমাতে অভিষেক হচ্ছে।

ছবির নাম ঘোষণার পর থেকে শোনা যাচ্ছিল বুবলীর পাশাপাশি এখানে দেখা যাবে আরও এক নায়িকাকে। কে হবেন সে নায়িকা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে জানা গেল, নায়িকার নাম আরিয়ানা জামান।

শনিবার নায়িকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে ‘বীর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমনটাই জানান, ছবির সহ প্রযোজক এমডি ইকবাল।

নতুন ছবির প্রসঙ্গে নবাগত নায়িকা আরিয়ানা জামান বলেন, ‘আমি এতদিন নিজেকে প্রস্তুত করছিলাম সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।’

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে ক্যারিয়ারের প্রথম সিনেমায় দেশের সেরা নায়ক শাকিব খানকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’

প্রসঙ্গত, আরিয়ানা জামান বেশ কয়েক বছর ধরে মডেলিংয়ে যুক্ত। দেশের নামিদামি অনেক ব্র্যান্ডের হয়ে কাজের অভিজ্ঞতা আছে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com