মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বৃহত্তর চলনবিলকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একটি আধুনিক ও সর্বাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।শনিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘চলনবিল সমন্বিত ইকো-ট্যুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, “চলনবিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণপিপাসুরা প্রশান্তি খুঁজে পাবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, চলনবিলের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে যথাযথভাবে কাজে লাগিয়ে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















