ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি

সিটিজেন নিউজ ডেস্ক: চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে শুধু টেক্সটভিত্তিক কথোপকথনে আনলিমিটেড চ্যাটের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে ছবি ও ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে আগের মতোই ব্যবহারসীমা বহাল থাকবে।

বর্তমানে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্ট সংখ্যক মেসেজ দেওয়ার পর বাধার মুখে পড়েন। নতুন ব্যবস্থায় শুধু লেখা-ভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে দেওয়া হবে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে আগের মতোই ব্যবহারসীমা থাকবে।

আগামী সপ্তাহে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামের নতুন একটি বোতামও চালু করা হবে। কঠিন প্রশ্নের উত্তর পেতে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি তুলনামূলকভাবে বেশি যুক্তিনির্ভরভাবে উত্তর তৈরি করবে।

এ ছাড়া এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির মূল কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও পরিবর্তন আনা হচ্ছে। ওপেনএআই বলছে, নতুন সংস্করণটি তথ্যের ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য হবে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম ও বিভিন্ন অনুমানের ওপর নির্ভর করা প্রশ্নে ভুল কমানোর জন্য মডেলটি উন্নত করা হয়েছে।

নতুন সংস্করণে উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত হবে। অপ্রয়োজনীয় তথ্যও কম দেওয়া হবে।

প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে চ্যাটজিপিটি কোনো প্রশ্নের উত্তর দিতে কতটা সময় যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে সেটিও নির্ধারণ করতে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক

ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি

আপডেট টাইম : ০৯:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬