ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও ৩১ দফার বার্তা: ভেদরগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় যাত্রাপুরের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও ৩১ দফার বার্তা: ভেদরগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি

রিপোর্টার শাফায়েত হোসেনঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল।

রোববার (১৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে গাছের চারা রোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো জনকল্যাণমূলক কর্মসূচিতেও ছাত্রদলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, রাস্তার পাশে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা), পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিন্টু বেপারী, শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও থানা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও থানা ছাত্রদলের সদস্যসচিব রহিম শেখ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিএম রানা, থানা ছাত্রদলের সদস্য মিলন আহমেদ অভি, ছয়গাঁও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাগর দাস, রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল সরদার, ছয়গাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম অপূর্ব, রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মীর, মহিষার ইউনিয়ন ছাত্রদল নেতা ঐক্য ও অহিদ, রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত এবং ছাত্রদল নেতা রাসেদ, সিয়াম, জীবন ও বোরহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, দেশের মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। কোনো ধরনের অন্যায়-অবিচার যাতে সাধারণ মানুষের ওপর না হয়, সেদিকেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, ভেদরগঞ্জসহ শরীয়তপুরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ ও নাগরিক সেবার সংকট সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন। তারা বলেন, এসব আদর্শকে ধারণ করেই ছাত্রদল মানুষের পাশে থেকে কাজ করতে চায়।

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবুজে-শ্যামলে ভেদরগঞ্জকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।­

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও ৩১ দফার বার্তা: ভেদরগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি

আপডেট টাইম : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬