মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকী পালিত যুক্তরাষ্ট্রে

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রে প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব।

শনিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কাজী মশহুরুল হুদা।

গোলাম সারওয়ারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন লস অ্যান্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। তিনি বলেন, কিংবদন্তি গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকতার এক অনন্য প্রতিষ্ঠান। তার মৃত্যুতে জাতি এক ক্ষণজন্মা গুণীজন হারিয়েছে, যা অপূরণীয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি লস্কর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন গোলাম সারওয়ারের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী মিয়া আবদুন নাঈম হাবিব।

আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও সমাজসেবক এস কে গোলাম এহিয়া, প্রেস ক্লাব প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম কে জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক ডা. রবি আলম, সহ সভাপতি নাজমুল হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারন সম্পাদক রানা হাসান মাহমুদ, ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগ সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, ক্যালিফোর্নিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন সভাপতি খন্দকার আলম, মুক্তিযাদ্ধা আবুল খায়ের, আরটিভি প্রতিনিধি হাবিবুর রহমান ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে গোলাম সারওয়ারের একমাত্র কন্যা সুষমা সারওয়ার রত্না এবং সহোদর বোন আনারকলি হান্নান জোসনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরানখানি, দরুদ এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com