ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’প্রকল্পের সমাপনী সভা বিআরটিসির মহিলা বাস সার্ভিস আরও সম্প্রসারণ করা হবে: সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন উলিপুরে ইয়া/বা, গা/জা ও মা/দক বিক্রয়ের নগদ টাকা সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/প্তার পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু আজ

উলিপুরে ইয়া/বা, গা/জা ও মা/দক বিক্রয়ের নগদ টাকা সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/প্তার

কুরিগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার পিএসআই আবু সায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় নাইট ডিউটিতে ছিলেন। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর আসে, পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম নিজ বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী মো. বাবু মিয়া (৩৫) দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটকের পর মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে ইয়াবার ওজন পাওয়া যায় ৪ গ্রাম এবং গাঁজার ওজন ১০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ২ হাজার টাকা।

এ ছাড়া তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের মৃত আবদুল জলিল ব্যাপারীর ছেলে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সহযোগী বাবু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা

উলিপুরে ইয়া/বা, গা/জা ও মা/দক বিক্রয়ের নগদ টাকা সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/প্তার

আপডেট টাইম : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬