ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিরামপুরে একুয়া থিম পার্কে অভিযান, ৮টি কক্ষ সিলগালা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সারে যে পরিমান ভুর্তুকি দেয় সেই পরিমান টাকা দিয়ে এই দেশে বছরে দুইটা পদ্দা সেতু নির্মাণ করা যায় অবৈধপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ,জগন্নাথপুর ও দিরাই এই তিন উপজেলার ৮ যুবক নিখোঁজ ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রে/ফতার দিনাজপুরের হিলিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ সুজন আহমেদ ঃ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং আজীবন দাতা সদস্য মোমেনা আলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, সমাজসেবক জাহিদ হাসান, অভিভাবক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল, বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন এবং উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এ সাফল্য ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম

উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট টাইম : ০৪:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬