শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আমাজন রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিও দিলেন ৫০ লাখ ডলার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

অনরাইন ডেস্ক, সিটিজেন নিউজ: সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে। এখনও বক্স অফিসে সিনেমাটি শীর্ষে। তবে এই সাফল্যে ভেসে যাননি এর নন্দিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার পরিবেশচেতনা ঠিকই জাগ্রত আছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজনের সংরক্ষণে তার প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্স এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষে তিনি ৫০ লাখ ডলার সাহায্যের অঙ্গিকার করেছেন।

জুলাই মাসে দ্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন সংযুক্ত হয়ে যায় আর্থ অ্যালায়েন্স’র সঙ্গে। পৃথিবীর জলবায়ু ও পরিবেশ পরির্তন মোকাবিলায় জরুরী ভিত্তিতে কাজ করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।

হলিউড তারকা লিওনার্দো তার দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর্থ অ্যালায়েন্স’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই অর্থ আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com