ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাতারের দেওয়া বিলাসবহুল বিমানে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা যুদ্ধ বন্ধের নতুন পরিকল্পনা নিয়ে মস্কো-কিয়েভে ট্রাম্পের দূত মেহেরপুরে পাটখড়ি হয়ে উঠছে কৃষকের আয়ের নতুন উৎস ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প খুলনায় আবাসিক হোটেলে এসি বিস্ফোরণ মাদকের বিষয়ে থানায় এসে কথা না বলার পরামর্শ, বললেন মোহাম্মদপুর থানার ওসি হালিম রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত

বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আর.জি মনা।

আলোচনা সভা শেষে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতে মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাতারের দেওয়া বিলাসবহুল বিমানে আয়ারল্যান্ড যাচ্ছেন ট্রাম্প

বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত

আপডেট টাইম : ১২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬