ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন মিশ্র ত্বকের যত্নে করণীয় মানুষ অপমানের স্মৃতি সহজে ভুলতে পারে না কেন

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জাকির ফরাজী, পিরোজপুরঃ

‎অর্থের অভাবে চোখের চিকিৎসা নিতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে পিরোজপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা নেন।

‎ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।

‎আয়োজকরা জানান, পরীক্ষায় যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন বলে শনাক্ত হবে, তাদের মধ্য থেকে নির্বাচিত রোগীদের বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হবে।

‎মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী এসেছেন। চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের বাছাই করে বরিশালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হবে।’

‎তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

‎ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিভিন্ন চক্ষু-সংক্রান্ত চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়। ফলে স্থানীয় মানুষের মধ্যে ক্যাম্পটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়।

‎আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে বয়স্কদের মধ্যে ছানি ও অন্যান্য চক্ষু রোগের সমস্যা থাকলেও চিকিৎসা ব্যয়ের কারণে অনেকেই তা উপেক্ষা করেন। তাদের কথা বিবেচনা করেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

‎মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল।

‎উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ জহিরুল হক, রেদওয়ানুল হক,ইসহাক আলী খান, ফায়জুল্লাহ ইরফান। আব্দুল্লাহ আল ওয়াদুদ এছাড়াও স্বেচ্ছায়শ্রম দিয়েছেন মো রেদোয়ানুল করিম রিয়াজ, মেহেদী হাসান, মহিউদ্দন মিল্টন,বেল্লাল হোসাইন সহ অনান্য ব্যক্তিবর্গ।

‎আয়োজকরা দরিদ্র ও অসহায় মানুষের কাছে এ ধরনের চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬