ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন মিশ্র ত্বকের যত্নে করণীয় মানুষ অপমানের স্মৃতি সহজে ভুলতে পারে না কেন

চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ

তরিকুল ইসলামঃ
বিশেষ প্রতিনিধিঃ

চলাচলের প্রতিবন্ধকতা যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই যশোরের শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ারসহ অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ-২০২৬ কর্মসূচির আওতায় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সহায়ক ডিভাইস তুলে দেন।

এ সময় আয়োজকরা বলেন, একজন শিক্ষার্থী যেন শারীরিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। হুইলচেয়ারসহ এসব ডিভাইস শিক্ষার্থীদের চলাচল সহজ করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা ও শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।

প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ

আপডেট টাইম : ০৭:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬