ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী পটুয়াখালীতে আমনের আবাদে আশার আলো, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন মেঘনায় নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে চলছে উদ্ধার তৎপরতা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সমন্বয় সভা

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী

 দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে অংশ নেয়ার জন্য ২২ জন শিক্ষার্থী অংশ গ্রহণের সুযোগ পেয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ -২০২৬ ক্লাস অব ফেলোশিফে স্থান করে নিয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি। সারা বিশ্বের ৬ হাজারের অধিক আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টির বেশি ক্যাম্পাসের তালিকায় স্থান পেয়েছে হাবিপ্রবি শিক্ষা প্রতিষ্ঠানটির ২২ জন মেধাবী শিক্ষার্থী।

জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেলোশিপে এবার যোগ্যতার ভিত্তিতে হাবিপ্রবি থেকে মোট ২২ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই কার্যক্রম ও তরুণ ফেলোদের সামাজিক উদ্যোগগুলো সমন্বয়ের জন্য ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিমেষ চক্রবর্তী তপু এবং নিশিতা সাহা নদী। নির্বাচিত ডিরেক্টরদ্বয় ২২ জন ফেলোকে সাথে নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

আন্তর্জাতিক এই অর্জন সম্পর্কে হাবিপ্রবি’র ক্যাম্পাস ডিরেক্টর অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী বাসস’কে জানান, বিশ্ব মঞ্চে নিজের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার এই সুযোগ নিঃসন্দেহে অত্যন্ত গর্বের। হাবিপ্রবি’র ২২ জন ফেলোর উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, মিলেনিয়াম ফেলোশিপ একটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেতৃত্ব ও সামাজিক প্রভাবভিত্তিক কর্মসূচি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার বিকাশ এবং বৈশ্বিক নানা সমস্যা সমাধানে এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন। বিশ্ব মঞ্চে হাবিপ্রবি’র এই সাফল্য ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা প্রমাণের অনুপ্রেরণা জোগাবে।

সূত্র জানায়, ফেলোশিফে যোগদানের জন্য স্থান পাওয়া হাবিপ্রবি’র ২২ জন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যেই যোগদানের জন্য তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে তাদের অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে হাবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্ল্যার নিকট জানতে চাওয়া হলে, তিনি বলেন, এই অর্জন হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের জন্য উচ্চতর শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক এবং গৌরবময়। আশা করছি জাতিসংঘের আয়োজিত মিলেনিয়াম ফেলোশিফে হাবিপ্রবি’র অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বিকশিত করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী

আপডেট টাইম : ০২:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬