ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী পটুয়াখালীতে আমনের আবাদে আশার আলো, লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন মেঘনায় নিখোঁজ দুই ব্যক্তির খোঁজে চলছে উদ্ধার তৎপরতা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে স্থান পেলো হাবিপ্রবি’র ২২ শিক্ষার্থী শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সমন্বয় সভা

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু খেকো চক্র কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসীর শত শত একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে মানচিত্র থেকে দুটি গ্রামের ফসলি জমি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬