ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলার জের ধরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ, মণিরামপুরে স্কুলশিক্ষক গ্রে/ফতার অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি সমাজকে অনলাইন বেটিংয়ের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানালেন তিনি-অভিনেত্রী রুকাইয়া জাহান সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন স্ব-পরিবারে যুক্তরাজ্যে পৌঁছেছেন আজাদ আলী, হিথ্রো বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যাবসায়ী মনি হ/ত্যা: এক বছর পর গ্রে/প্তার ২ ধরা ছোয়ার বাইরে রিপন চক্রবর্তী হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আ/সা/মি গ্রে/প্তার, উ/দ্ধার অটোভ্যান হুতি বিদ্রোহীদের অভিজানে সৌদি আরবের সামরিক স্থাপনায় হামলার দাবি সিরাজগঞ্জের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে, লাখো মানুষের হৃদয়ে ক্রন্দন দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকনিক

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে: মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

জাকির ফরাজীঃ

‎‘পুলিশ জনতা, ঐক্য গড়ো—শান্তির সমাজ গড়ো’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদর উপজেলার নায়োরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে কমিউনিটি পুলিশিং কমিটি ও পিরোজপুর সদর থানা পুলিশ।

‎সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত এবং জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

‎কমিউনিটি পুলিশিং কমিটি, সদর থানার সভাপতি শেখ শহীদুল্লাহর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

‎প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়; মাঠপর্যায়ে জনগণের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক পরিবারকে তাদের সন্তান, আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষের বিষয়ে সচেতন হতে হবে।

‎তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ কাজ করছে। তবে মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর হতে হবে। সমাজের মানুষ সহযোগিতা করলে মাদক নির্মূলে পুলিশের পক্ষে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে নিয়মিতভাবে সভা করে সমস্যা চিহ্নিত ও সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে রক্ষা করতে সুপারিশ করাও অপরাধের শামিল। কোনো দলের পরিচয় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। পারিবারিক ও সামাজিকভাবে সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে গঠনমূলক পরামর্শ প্রয়োজন। জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করতে চায়। বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।

‎বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ বলেন, মাদকের মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা গেলে মাদক নির্মূলে কার্যকর ফল পাওয়া সম্ভব।

‎সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

‎বক্তারা বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানো জরুরি। স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খেলার জের ধরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ, মণিরামপুরে স্কুলশিক্ষক গ্রে/ফতার

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে: মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

আপডেট টাইম : ০২:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬