ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবর দখলের চেষ্টা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী যশোরে ৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী প্রথম ৬ মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% খালেদ সত্যিই চমৎকার বোলিং করেছে : মিলনেস মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: শাহরুখ ভক্তদের জন্য বছরের শেষটা ছিল চরম প্রতীক্ষার। বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে নেটপাড়ায় কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এক হতাশার খবর হয়তো পিছিয়ে যাচ্ছে ছবিটির মুক্তির তারিখ! স্বভাবতই প্রিয় অভিনেতার ছবি দেখতে আরও দেরি হবে ভেবে আশাহত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন বলিউড বাদশা নিজে।

সম্প্রতি সামাজিক যোগাযো গমাধ্যমে ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী সরাসরি জানতে চান, ‘কিং’ মুক্তির দিনক্ষণ কি সত্যি পিছিয়ে যাচ্ছে? ভক্তকে আশ্বস্ত করে শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে থাকলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো টিজার, ট্রেলার বা অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়নি। এ নিয়ে ভক্তদের মধ্যে জমানো ক্ষোভ ও অভিযোগের শেষ নেই।

সেশনে এক ভক্ত লেখেন, ‘বাদশা, কিং নিয়ে কিছু তো আপডেট দিন! ট্রেলারের জন্য আর কত দিন অপেক্ষা করব?’ জবাবে হাসিমুখেই অভিনেতা বলেন, ‘দর্শকদের বেশি দিন অপেক্ষায় রাখা হবে না। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগেই ধাপে ধাপে প্রকাশ করা হবে এর সব ঝলক।’

শুটিংয়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানান, এই সিনেমার কাজ করাটা খুব একটা সহজ ছিল না। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার মারাত্মক চোট পেয়েছিলাম। ফলে অনেকবার কাজ থামিয়ে দিতে হয়েছিল। তবে এখন ভাঙাচোরা শরীর একদম ঠিক হয়ে গেছে এবং শুটিংয়ের বড় অংশ শেষ। ফলে এখন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।’

উল্লেখ্য, ‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও দুর্ধর্ষ অ্যাকশন অবতারে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এই ছবির বড় চমক হলো, এতে প্রথমবার বাবা-মেয়ে হিসেবে এক পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ ও সুহানা খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবর দখলের চেষ্টা

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

আপডেট টাইম : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬