ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো! সম্পর্ক ঠিক রাখতে যেটা সত্যি কাজে দেয়, বিশেষজ্ঞের পরামর্শ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির ২৯ শিক্ষার্থী মনোনীত অক্টোবরে শেষ হতে পারে জিয়াউলের গুম-খুনের মামলার বিচার কাজ পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব বাংলাদেশের এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট, নিরপেক্ষতার কঠোর সংজ্ঞা নিয়ে সিদ্ধান্ত দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে এক নারীসহ ৩ জনের মৃত্যু

 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এবং রাত ৮টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওভার ব্রিজের ওপর পৃথক সড়ক দুর্ঘটনার দুই যুবক নিহত এবং দুপুরে আশাশুনির কচুয়া গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলা ডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯) ও একই উপজেলার কচুয়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন (২৫)।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ২ টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন বাড়ির পিছনে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বজ্রপাতে রুবিনা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান রাকিবুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, রাত ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপরে একটি কভার্ড ভ্যান খুলনার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্টি হয়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই নিহত হন। মেহেদী হাসান ডুমুরিয়া এলাকায় এ্যাকমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মেহেদী হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেটে নানা সমস্যা, অন্ত্রের কৃমি নয় তো!

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে এক নারীসহ ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬