বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

জিৎ চমকে দিলেন নতুন লুকে

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ:একেবারেই চোখ কপালে উঠার মতোই অবস্থা। পরিচয় না করিয়ে দিলে চেনার উপায় নেই তিনি কলকাতার সুপারস্টার জিৎ। সম্প্রতি ‘অসুর’ নামে একটি সিনেমায় কাজ করছেন তিনি।

এখানে নাম ভূমিকায় তাকে দেখবেন দর্শক। ছবিতে শক্ত পেটা শরীরে লম্বা চুলে ভয়ংকর এক অসুরের লুকে হাজির হবেন তিনি। পরিচালক পাভেলের হাত ধরে নতুন লুকে ধরা দিলেন জিৎ ‘অসুর’র পোস্টারে।
অসুরের ফার্স্ট লুকে জিৎকে দেখা গেছে ধুনিচি হাতে দুর্গার সামনে এই অভিনেতা। ফার্স্ট লুকে মুগ্ধ সিনেমাপ্রমীরা। বলিষ্ঠ চেহারা, লম্বা চুলে জিতের চোখে মুখে ক্রোধের ছাপ স্পষ্ট।

এই ছবিতে জিৎ ছাড়াও দেখা যাবে নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়কে। আর বিয়ের পর এটাই হতে চলেছে নুসরাতের প্রথম ছবি।

প্রসঙ্গত, ‘বাবার নাম গান্ধীজী’, ‘রসগোল্লা’র পর এটিই পরিচালক পাভেলের তৃতীয় ছবি হতে চলেছে। তার তৈরি ‘রসগোল্লা’ মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। তাই তৃতীয় ছবির কথা প্রকাশ্যে আসতেই একটা ভালো কিছু পাওয়ার আশা করছেন দর্শকরা।

অন্যদিকে, শেষবার জিৎকে সম্প্রতি দেখা গেছে ‘প্যান্থার’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com