শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

তাইজুলের প্রথম উইকেট পতন আফগানদের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার ইবরাহিম জাদরান এবং ইহসানউল্লাহ জানাত। বাংলাদেশের স্পিন আক্রমণ ঠেকিয়ে সেই ভালো সূচনা করাটা বেশ দুরহ কাজ এবং তাতে মোটেও সফল হতে পারেননি আফগান ওপেনাররা।

তাইজুল ইসলামকে দিয়েই বোলিংয়ের সূচনাটা করিয়েছিলেন সাকিব আল হাসান। অন্যপ্রান্তে সূচনা করেছিলেন সাকিব নিজে। তবে মাত্র এক ওভারের স্পেল করে সরে দাঁড়ান সাকিব। নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজকে।

শুরু থেকেই আফগানদের বেশ চাপে রাখে বাংলাদেশের স্পিনাররা। এক প্রান্তে টানা বোলিং করে যাচ্ছেন তাইজুল। অনপ্রান্তে অদল-বদল করে সাকিব, মিরাজ কিংবা নাঈম হাসানরা বোলিং করে যাচ্ছেন।

টানা বোলিং করার সুফলটা পেয়েও গেলেন তাইজুল ইসলাম। তার দুর্দান্ত এক ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে গেলেন আফগানিস্তানের ওপেনার ইহসানউল্লাহ জানাত। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে সুইং করে সোজা স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে বলটি। ৯ রান করে বোল্ড হয়ে যান ইহসানউল্লাহ।

এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ২২.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৯। ২১ রান নিয়ে ব্যাট করছেন ইবরাহিম জাদরান এবং তার সঙ্গী হিসেবে রয়েছেন রহমত শাহ, ৯ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com