শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

৪০ বাংলাদেশি তারকাকে লন্ডন প্রবাসীর হুমকি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৮০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করে ৪০ বাংলাদেশি তারকাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। তার নাম জুবাইর। লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামের একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল ও অভিনেত্রী সোহানা সাবাসহ ৪০ শিল্পী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন তিনি।

গুরুত্বপূর্ণ এসব জিনিস হাতে পাওয়ার পরই প্রত্যেক শিল্পীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জুবাইর হুমকি দেন বলে অভিযোগ। হুমকিতে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে আমার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। না হলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন সেই ব্যবস্থা করা হবে।’

শুধু তাই নয়, বুধবার দ্বিতীয় দফায় শিল্পীদের নম্বরে পাঠানো বার্তায় জুবাইর আরও হুমকি দেন, টাকা ফেরত না দিলে আগামী সাত দিনের মধ্যে ওই ৪০ শিল্পীর কেউ না কেউ ‘শেষ’ (প্রাণনাশ) হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে তারকাদের জানিয়েছিলেন জুবাইর। এর সবকিছু চূড়ান্ত করতে গত ৩ সেপ্টেম্বর তার ঢাকায় আসারও কথা ছিল।

এদিকে দুই দফায় হুমকি পাওয়ার পর বুধবার রাতেই ৪০ শিল্পীর পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ উঠেছে, কোনো এক অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে জুবাইর নামের ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমন কিছু হয়ে থাকলেও সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার জন্য একসঙ্গে এতজন শিল্পীকে হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, ‘হুমকির ব্যাপারটা শুনেছি। গীতিকার কবির বকুল সাহেব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com