বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

থাইল্যান্ড যাচ্ছেন সেনাপ্রধান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফের আমন্ত্রণে শনিবার (৭ সেপ্টেম্বর) থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি সেখানে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস সম্মেলনে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
তিনি সেখানে ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্দো প্যাসিফিক আর্মি চিফস সম্মেলনে যোগদান করবেন। এ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে চিফ অব স্টাফ, ইউ এস আর্মি ও ইন্দো-প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সেনাবাহিনী প্রধান ‘ট্রাস্ট বিল্ডিং অ্যামাং ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্সেস ফর রিস্ক রিডাকশন : দ্য এক্সপেরিয়েন্স অব বাংলাদেশ’ বিষয়বস্তুর ওপর তার বক্তব্য উপস্থাপন করবেন।

উল্লেখ্য, বিজিবির মহাপরিচালক থাকাকালীন সীমান্তবর্তী দেশগুলোর ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সবার মাঝে তুলে ধরতে তাকে এ বিশেষ আমন্ত্রণ জানানো হয়।

ইতোপূর্বে সেনাবাহিনী প্রধান গত ২১ মে হুনুলুলুতে অনুষ্ঠিত ‘ল্যান্ড ফোর্সেস অব দ্য প্যাসিফিক সিম্প্যাসিয়াম অ্যান্ড এক্সপোজিশন (ল্যানপ্যাক ২০১৯)’-এ অংশগ্রহণ করেন এবং তার অভিজ্ঞতার আলোকে ‘ফোর্সেস ইনক্রিসড ইনটেরোপেরাবিলিটি উইথ অ্যালিস অ্যান্ড পার্টনারস’ বিষয়বস্তুর ওপর বক্তব্য দেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান ইন্দো-প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি আগামী ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com