শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

আবারও শুরু হচ্ছে সুন্দরী খোঁজার প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খোঁজার প্রতিযোগিতা আবারও শুরু হচ্ছে । এবারের আয়োজক অমিকন গ্রুপ। বৃহস্পতিবার বিকেলে ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’র সব কনটেন্ট ও লাইসেন্স রাইটস অমিকন ইন্টার টেইনমেন্টের। অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আজ ৫ সেপ্টেম্বর থেকে। রেজিস্ট্রেশন করা যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.missworldbangladesh.com ওয়েবসাইটে।

বৃহস্পতিবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, এই আয়োজনের মিডিয়া কনসালটেন্ট সৈকত সালাহউদ্দিন।

মেহেদী হাসান বলেন, ‘এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধুমাত্র বিউটি কনটেস্টের মাঝে সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বাংলাদেশের এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেরও অংশীদার হবে। আমরা সুন্দরভাবে এই আয়োজনটি সম্পূর্ণ করতে চাই।’

ভিডিওবার্তার মাধ্যমে এবারের প্রতিযোগীদের উৎসাহ দিয়েছেন দ্বিতীয় মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী ও আয়মান সাদিক।

আগামী ৪ অক্টোবর এই প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। যিনি মিস ওয়ার্ল্ড বাংল‌াদেশ নির্বাচিত হবেন তিনি লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, এবার তৃতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন জেসিয়া ইসলাম ও দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হন জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার খুঁজে বের করা হবে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com