বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইলিয়াসের স্টেজ ফর ইয়ুথের সঙ্গে কাজ করবে আইসিটি মন্ত্রণালয়

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: তরুণদের জন্য যাত্রা করলো আরও একটি প্লাটফর্ম। যেখানে তরুণরা নিজেদের মেধা ও সৃষ্টিশীলতাকে তুলে ধরবে সবার সামনে, সবার জন্য। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের উদ্যোগে গড়ে ওঠা এই প্লাটফর্মটির নাম ‘স্টেজ ফর ইয়ুথ’।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে উদ্বোধন হলো স্টেজ ফর ইয়ুথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটুসহ আরও অনেকে।
স্টেজ ফর ইয়ুথের প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন তার বক্তব্যে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘স্টেজ ফর ইয়ুথ কাজ করবে তরুণদের ঘিরে। তারুণ্য নির্ভর একটি মজবুত প্লাটফরম গড়ে তোলার চেষ্টা করছি আমরা। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ তার বক্তব্যে স্টেজ ফর ইয়ুথের জন্য শুভকামনা জানান। তিনি বলেন তারুণ্যই শক্তি। তাই এই শক্তিকে ইতিবাচক দিকে কাজে লাগিয়ে স্টেজ ফর ইয়ুথ সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা সবসময় নতুনের সাথে আছি।

যা দেখছি ও অনুধাবন করছি স্টেজ ফর ইয়ুথ এমন একটি সংগঠন হতে যাচ্ছে যেখানে তরুণারা তাদের কর্মসংস্থান তৈরি করারও সুযোগ পাবে। আইসিটি ডিভিশন সবসময় স্টেজ ফর ইয়ুথের পাশে থাকবে।

আইসিটি মন্ত্রণালয় খুব শিগগিরই স্টেজ ফর ইয়ুথের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি করে একসাথে কাজ করবে।’

প্রসঙ্গত, আইআরবি ইভেন্টস স্টেজ ফর ইয়ুথের সাথে একাত্বতা ঘোষণা করে এই অনুষ্ঠানটির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com