মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

আবারও সিঙ্গাপুর গেলেন সাঈদ খোকন

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ১৪ দিনের মাথায় আবারও সিঙ্গাপুর গেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে গত ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মেয়র।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ মেয়র সাঈদ খোকনের সফরসঙ্গী হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ খোলা, এ বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপযুক্ত জনবল নির্ধারণ, কর্মপদ্ধতি জানা, কারিগরিসহ পরিবেশগত নানা বিষয়ে সিঙ্গাপুর সরকারের বিভিন্ন কার্যক্রম অবগত হওয়ার অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন মেয়র খোকন।

তিনি বলেন, মেয়র সাঈদ খোকন সিঙ্গাপুরে অবস্থানকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় পরিবেশ সংস্থার সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কর্মপদ্ধতি অবলোকন, পরিবেশ ও প্রতিবেশগত নানা বিষয়, জনস্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত সামগ্রিক বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরিসহ আইনগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

এ সপ্তাহের শেষ নাগাদ মেয়র দেশে ফিরে আসবেন বলেও জানান তিনি।

ডিএসসিসি সূত্র জানায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে গত ২৬ আগস্ট মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যান মেয়র সাঈদ খোকন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com