মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ ১০ সেপ্টেম্বর সারা দেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে ওয়াজ পেশ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার। পবিত্র কুরআন তেলাওয়াত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাসুদুর রহমান।

মাহফিলে আশুরার তাৎপর্য তুলে ধরে বলা হয়, আশুরার দিবসে নবী করিম (সা) রোজা পালনের জন্য বলেছেন এবং এ রোজার বিনিময়ে অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। নবী করিম (সা) তার উম্মতদেরকে এ দিনে গুরুত্ব সহকারে ইবাদত-বন্দেগী, জিকির ও নফল ইবাদতের মাধ্যমে বরকত হাসিল করার জন্য আহ্বান জানান।

আশুরার মূল চেতনা হলো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ত্যাগ ও কুরবানির মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। তাই মুসলমানদের নিজেদের মধ্যে হানাহানি ও বিভেদ ভুলে কারবালার ত্যাগের মহিমায় পরিশুদ্ধ হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের তাগিদ দেয় আশুরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com