সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

পুলিশের আজ ধর্মীয় রীতি ভালোভাবে সম্পন্নের আশা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আশুরা উপলক্ষে হোসেনী দালান থেকে তাজিয়া মিছিলসহ শিয়া সম্প্রদায়ের সব ধর্মীয় রীতি (রিচুয়াল) ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

আজ মঙ্গলবার হোসেনী দালানের সামনে কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আপনারা দেখছেন, সকাল থেকে উল্লেখযোগ্য পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। এটা নিরাপত্তা ব্যবস্থার একটি স্টাইল।

অতিরিক্ত কমিশনার বলেন, আমি বলব, শুধু পুলিশের উপস্থিতি নয়, আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

‘আয়োজকদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, আশা আশা করছি, যে রিচুয়ালগুলো আছে, তা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং আপনারা দেখছেন সকাল থেকে ইমামবাড়া সুশৃঙ্খলভাবে লাইন ধরে তল্লাশির মাধ্যমে প্রবেশ করছে।’
হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, ভালোভাবে প্রস্তুটি নেয়া হয়েছে। আশা করি, সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com