রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

মানুষের ভালোবাসা প্রয়োজন রাজনীতিতে টিকতে: জিএম কাদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে গণমানুষের ভালোবাসা ও শর্তহীন সমর্থনের প্রয়োজন। আমি পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ গোটা দেশের মানুষের যে ভালোবাসা ও আকুণ্ঠ সমর্থন পেয়েছি, সে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, শুধুমাত্র পদ-পদবি পেলেই জনগণের ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে হলে জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টম্বর) দুপুরে উত্তরার নিজ বাসভবনে শ্যামপুর-কদমতলী থানা জাপা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সবসময় গণমানুষের রাজনীতি করে। আমাদের রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। স্বাধীনতা-পরবর্তী এদেশে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে এরশাদ শাসনামলে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে পারি, তাহলে আগামীতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাস ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, মহানগর নেতা কাউসার আহামেদ, শামসুজ্জামান কাজল, মো. ইব্রাহীম মোল্লা, মো. হানিফ, আসাদ মিয়া, মো. মানিক, কামাল হোসেন, দুলাল, এইচ এম রনি, ইন্দ্রজিত দেসহ বিপুলসংখ্যাক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে বিরোধীদলীয় উপনেতা হওয়ায় জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শ্যামপুর-কদমতলী থানার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com